কলকাতায় কাদেরের চিকিৎসা ও ভারতের ওপর শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ২:০৯ এএম
কলকাতায় কাদেরের চিকিৎসা ও ভারতের ওপর শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

কলকাতার একটি গোপন স্থানে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার রাতে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এক পর্যায়ে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। অন্যদিকে, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিকিৎসাশেষে ওবায়দুল কাদের কলকাতার ওই গোপন আস্তানায় ফিরে যান। এর আগে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করায় তিনি নয়াদিল্লির ওপর ক্ষুব্ধ। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই ক্ষোভের কথা আগে থেকেই জানতেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অর্ধেকের বেশি বাংলাদেশি সরকারি সহায়তা গ্রহণ করে বলেও মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্পের এই হুমকির মুখে সুর পাল্টালেন ডেলসি এবং শ্রদ্ধা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...