বিজ্ঞাপন

কলকাতায় ফিরলেন কাদের, ভারতের ওপর রেগে ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৩ পিএম
কলকাতায় ফিরলেন কাদের, ভারতের ওপর রেগে ট্রাম্প

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নিয়ে আবারও কলকাতার ওই গোপন বাসভবনে ফিরে গেছেন। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে জীবন রক্ষাকারী ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত অর্ধেকের বেশি বাংলাদেশি সরকারি ভর্তুকি নিচ্ছেন। এছাড়া রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, নয়াদিল্লি তার সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং মস্কো থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। এজন্য ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শুল্কারোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন।

বিজ্ঞাপন

ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এই অসন্তোষের বিষয়টি সম্পূর্ণ অবগত ছিলেন। ট্রাম্পের এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে ভারত তাদের অবস্থান থেকে সরে এসে শ্রদ্ধা ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। দেশটির পররাষ্ট্র নীতিতে এই পরিবর্তন দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...