হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন শাহবাজ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। সোমবার সেখানে গিয়ে তিনি শোকবইতে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এসময় পাকিস্তান সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে নিহতের পরিবার, দলীয় কর্মী-সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান শাহবাজ শরিফ। এর আগে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকদের সব প্রয়াস ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর পরদিন বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকাল সাড়ে ৪টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন শাহবাজ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। সোমবার সেখানে গিয়ে তিনি শোকবইতে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এসময় পাকিস্তান সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে নিহতের পরিবার, দলীয় কর্মী-সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান শাহবাজ শরিফ। এর আগে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকদের সব প্রয়াস ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর পরদিন বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকাল সাড়ে ৪টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…