বিজ্ঞাপন

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা, আটক একজন

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৯:০১ পিএম
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা, আটক একজন

ওহাইও অঙ্গরাজ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনে আক্রমণের ঘটনা ঘটেছে। গত ৫ জানুয়ারি দিবাগত রাতে এই ঘটনায় বাড়ির জানালার কাচ ভাঙা পড়ে, তবে সে সময় ভ্যান্স বা তার পরিবারের কেউ ওই বাড়িতে উপস্থিত ছিলেন না। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।

সিনসিনাটি পুলিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস রাত ১২টা ১৫ মিনিটে ওই বাসভবনে সাড়া দেয়। গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই এলাকায় একজনকে দৌড়ে পালাতে দেখলে তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙা জানালার ছবি ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষের ধারণা, কোনো বহিরাগত বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত আটককৃত ব্যক্তির নাম প্রকাশ করেনি এবং তার আসল উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখছে। তদন্তকারীরা বিষয়টি পর্যালোচনা করে দেখছে যে এটি ভাইস প্রেসিডেন্ট বা তার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিত কোনো হামলা ছিল কি না। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হয়নি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...