তামিলনাড়ু জয়ে থালাপতির দলের সঙ্গে হাত মিলাতে চায় বিজেপি

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৭:৩৩ পিএম
তামিলনাড়ু জয়ে থালাপতির দলের সঙ্গে হাত মিলাতে চায় বিজেপি

দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে নিজেদের অবস্থান শক্ত করতে এবং বিরোধীদের ঐক্যবদ্ধ করতে জনপ্রিয় তারকা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-র সঙ্গে জোট গঠনের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘদিন ধরে রাজ্যটিতে কোনো সাংগঠনিক সাফল্য না পাওয়ায় এই নতুন কৌশলকে দলের নীতিনির্ধারকরা খুব গুরুত্বপূর্ণ মনে করছেন।

যদিও টিভিকের মুখপাত্র ফেলিক্স জেরার্ড জানিয়েছেন, ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতার বিরোধিতার কারণে কংগ্রেস তাদের স্বাভাবিক মিত্র। রাহুল গান্ধী ও তাদের নেতার বন্ধুত্বের কারণে কংগ্রেসের সাথে তাদের জোট হওয়াটাই স্বাভাবিক। তবে তিনি অভিযোগ করেন, তামিলনাড়ু কংগ্রেস কমিটির বর্তমান নেতৃত্বের ব্যক্তিগত ও আর্থিক স্বার্থ টিভিকের সঙ্গে আলোচনায় বাধা হিসেবে কাজ করছে। অন্যদিকে, গত ৪ জানুয়ারি বিজেপির কোর কমিটির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, আবেগ নয়, বরং নির্বাচনী হিসাব-নিকাশের ওপর ভিত্তি করেই এসব সিদ্ধান্ত নেওয়া হবে।

পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ১৪ জানুয়ারি পংগল উৎসবের আগেই একটি বৃহত্তর জোট কাঠামো তৈরি করার নির্দেশ দিয়েছেন দলীয় নেতারা। অমিত শাহ বলেছেন, আসন্ন নির্বাচনে লড়াইটি যেন কোনো ব্যক্তিকেন্দ্রিক না হয়ে এনডিএ বনাম ডিএমকের মধ্যে সীমাবদ্ধ থাকে। একই সাথে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়াও দ্রুত শুরু করতে বলা হয়েছে, যাতে তামিলনাড়ুর মাটিতে বিজেপি নতুন করে শক্তি যোগাতে সক্ষম হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...