পাতায়ায় বিল না দেয়ায় ভারতীয়কে পিটিয়ে দিল ট্রান্সজেন্ডাররা
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাতায়ায় যৌন সেবার বিনিময়ে নির্ধারিত অর্থ পরিশোধে অস্বীকার করায় এক ভারতীয় পর্যটককে বেধড়ক মারধর করেছে একদল ট্রান্সজেন্ডার নারী। গত ২৭ ডিসেম্বর ভোররাতে ওয়াকিং স্ট্রিট এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ৫২ বছর বয়সী ওই পর্যটকের নাম রাজ জাসুজা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিন ট্রান্সজেন্ডার ওই ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করছিলেন। টাকা না দিয়ে গাড়িতে করে পালানোর চেষ্টা করলে পথচারীদের সহায়তায় তাকে গাড়ি থেকে টেনে হিংস্রভাবে আক্রমণ করা হয়। উদ্ধারকর্মীরা এসে তাকে ছাড়ানোর আগ পর্যন্ত তাকে লাথি ও জুতার মালা পরানো হয়। স্থানীয় এক ১৯ বছর বয়সী প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিল না দেওয়ায় ওই বাদানুবাদের সূত্রপাত হয়। ঘটনায় জাসুজার মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে, যার জন্য তাকে প্রাথমিক চিকিৎসা শেষে পাত্তামাকুন হাসপাতালে পাঠানো হয়েছে।

থাই পুলিশ জানিয়েছে, ওই ভারতীয় নাগরিক সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করতে বলা হবে এবং থাই আইন অনুযায়ী এ বিষয়ে তদন্ত শুরু হবে। এর আগে গত সেপ্টেম্বরেও অনুপযুক্ত আচরণের অভিযোগে এক ভারতীয় পর্যটককে মারধর করা হয়েছিল, যা ওই অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পাতায়ায় বিল না দেয়ায় ভারতীয়কে পিটিয়ে দিল ট্রান্সজেন্ডাররা
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাতায়ায় যৌন সেবার বিনিময়ে নির্ধারিত অর্থ পরিশোধে অস্বীকার করায় এক ভারতীয় পর্যটককে বেধড়ক মারধর করেছে একদল ট্রান্সজেন্ডার নারী। গত ২৭ ডিসেম্বর ভোররাতে ওয়াকিং স্ট্রিট এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ৫২ বছর বয়সী ওই পর্যটকের নাম রাজ জাসুজা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিন ট্রান্সজেন্ডার ওই ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করছিলেন। টাকা না দিয়ে গাড়িতে করে পালানোর চেষ্টা করলে পথচারীদের সহায়তায় তাকে গাড়ি থেকে টেনে হিংস্রভাবে আক্রমণ করা হয়। উদ্ধারকর্মীরা এসে তাকে ছাড়ানোর আগ পর্যন্ত তাকে লাথি ও জুতার মালা পরানো হয়। স্থানীয় এক ১৯ বছর বয়সী প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিল না দেওয়ায় ওই বাদানুবাদের সূত্রপাত হয়। ঘটনায় জাসুজার মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে, যার জন্য তাকে প্রাথমিক চিকিৎসা শেষে পাত্তামাকুন হাসপাতালে পাঠানো হয়েছে।

থাই পুলিশ জানিয়েছে, ওই ভারতীয় নাগরিক সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করতে বলা হবে এবং থাই আইন অনুযায়ী এ বিষয়ে তদন্ত শুরু হবে। এর আগে গত সেপ্টেম্বরেও অনুপযুক্ত আচরণের অভিযোগে এক ভারতীয় পর্যটককে মারধর করা হয়েছিল, যা ওই অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…