কলম্বিয়ার পেত্রোকে হুমকি, কিউবার পতন ভবিষ্যদ্বাণী ট্রাম্পের
লাতিন আমেরিকার দেশগুলোর ওপর চরম কূটনৈতিক চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে বিষোদগার করেন এবং দ্রুত কিউবা সরকারের পতনের সম্ভাবনার কথা জানান।
কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে ভীষণ অসুস্থ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো কোকেইন তৈরি করে আমেরিকায় পাচার করতে পছন্দ করেন এবং এর জন্য তাকে দ্রুত জবাবদিহি করতে হবে। এমনকি দেশটিতে মার্কিন সামরিক অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, এটি তার কাছে ভালো শোনাচ্ছে।

ট্রাম্পের এই হুমকির জবাবে সোশ্যাল মিডিয়ায় জবাব দেন গুস্তাভো পেত্রো। তিনি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যদিকে কিউবা নিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা থেকে তেল আয় বন্ধ হয়ে যাওয়ায় কিউবা এখন অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং সেখানে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কলম্বিয়ার পেত্রোকে হুমকি, কিউবার পতন ভবিষ্যদ্বাণী ট্রাম্পের
লাতিন আমেরিকার দেশগুলোর ওপর চরম কূটনৈতিক চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে বিষোদগার করেন এবং দ্রুত কিউবা সরকারের পতনের সম্ভাবনার কথা জানান।
কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে ভীষণ অসুস্থ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো কোকেইন তৈরি করে আমেরিকায় পাচার করতে পছন্দ করেন এবং এর জন্য তাকে দ্রুত জবাবদিহি করতে হবে। এমনকি দেশটিতে মার্কিন সামরিক অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, এটি তার কাছে ভালো শোনাচ্ছে।

ট্রাম্পের এই হুমকির জবাবে সোশ্যাল মিডিয়ায় জবাব দেন গুস্তাভো পেত্রো। তিনি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যদিকে কিউবা নিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা থেকে তেল আয় বন্ধ হয়ে যাওয়ায় কিউবা এখন অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং সেখানে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…