ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত ৩২ কিউবান, মাদুরো গ্রেপ্তার

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৬:১৭ পিএম
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত ৩২ কিউবান, মাদুরো গ্রেপ্তার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের লক্ষ্যে মার্কিন বাহিনী পরিচালিত অভিযানে কিউবার অন্তত ৩২ জন সেনা ও গোয়েন্দা সদস্য নিহত হয়েছেন। নিহত এই কিউবান সদস্যরা মাদুরোর নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে হাভানা। এই ঘটনায় শোকস্তব্ধ দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল।

সোমবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, ‘সাম্রাজ্যবাদী পোশাক পরিহিত সন্ত্রাসীদের’ মোকাবিলা করতে গিয়ে এই যোদ্ধারা বীরত্বের সাথে তাদের কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সরাসরি সংঘর্ষ এবং বোমা হামলার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। মূলত তেলের বিনিময়ে মাদুরোকে নিরাপত্তা প্রদানের চুক্তির আওতায় কিউবা দীর্ঘদিন ধরে এই সেবা দিয়ে আসছিল।

স্থানীয় সময় গত শুক্রবার ভোররাতে কারাকাসে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে আজ সোমবার তাদের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করানো হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...