ভ্যাঙ্কুভারে নেশা ধরা পড়ে বিমান থেকে নামানো হলো পাইলটকে
ভারতীয় বিমান পরিবহন খাতে নিরাপত্তার বড় প্রশ্ন তৈরি করে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মদ্যপানের দায়ে নামিয়ে দেওয়া হয়েছে। উড্ডয়নের শেষ মুহূর্তে ওই পাইলটের বিরুদ্ধে অ্যালকোহল পানের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ।
বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানের এক কর্মী প্রথমে ওই পাইলটের মুখে মদের গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে কানাডিয়ান পুলিশ পরিচালিত দুটি ব্রেথলাইজার পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। দেশটির আইন অনুযায়ী উড্ডয়নের কমপক্ষে ১২ ঘণ্টা আগে পানীয় সেবন নিষিদ্ধ। ফলে ওই পাইলটকে অযোগ্য ঘোষণা করা হয় এবং বিকল্প পাইলট নিয়োগের পর ফ্লাইটটি দেরিতে ছেড়ে যায়। ঘটনাটিকে গুরুতর বলে অভিহিত করেছে ট্রান্সপোর্ট কানাডা।

এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রশ্নের মুখোমুখি হয়েছে। গত বছরের ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান বিধ্বস্ত হয়ে ২৬০ জনের প্রাণহানি ঘটে। এছাড়াও যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও ফ্লাইট পরিচালনার অভিযোগে চার পাইলটকে শোকজ করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। চলতি মাসের ২৬ তারিখের মধ্যে ট্রান্সপোর্ট কানাডার কাছে এই ঘটনার বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভ্যাঙ্কুভারে নেশা ধরা পড়ে বিমান থেকে নামানো হলো পাইলটকে
ভারতীয় বিমান পরিবহন খাতে নিরাপত্তার বড় প্রশ্ন তৈরি করে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মদ্যপানের দায়ে নামিয়ে দেওয়া হয়েছে। উড্ডয়নের শেষ মুহূর্তে ওই পাইলটের বিরুদ্ধে অ্যালকোহল পানের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ।
বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানের এক কর্মী প্রথমে ওই পাইলটের মুখে মদের গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে কানাডিয়ান পুলিশ পরিচালিত দুটি ব্রেথলাইজার পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। দেশটির আইন অনুযায়ী উড্ডয়নের কমপক্ষে ১২ ঘণ্টা আগে পানীয় সেবন নিষিদ্ধ। ফলে ওই পাইলটকে অযোগ্য ঘোষণা করা হয় এবং বিকল্প পাইলট নিয়োগের পর ফ্লাইটটি দেরিতে ছেড়ে যায়। ঘটনাটিকে গুরুতর বলে অভিহিত করেছে ট্রান্সপোর্ট কানাডা।

এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রশ্নের মুখোমুখি হয়েছে। গত বছরের ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান বিধ্বস্ত হয়ে ২৬০ জনের প্রাণহানি ঘটে। এছাড়াও যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও ফ্লাইট পরিচালনার অভিযোগে চার পাইলটকে শোকজ করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। চলতি মাসের ২৬ তারিখের মধ্যে ট্রান্সপোর্ট কানাডার কাছে এই ঘটনার বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…