ড্যানিশ সতর্কতা উপেক্ষা করেই গ্রিনল্যান্ড দাবি ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৫:২২ পিএম
ড্যানিশ সতর্কতা উপেক্ষা করেই গ্রিনল্যান্ড দাবি ট্রাম্পের

জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সাথে গ্রিনল্যান্ডকে যুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের প্রধানমন্ত্রীর কঠোর সতর্কবার্তার পরও সোমবার (৫ জানুয়ারি) নিজের অবস্থানে অনড় থাকলেন তিনি।

গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের কারণে এর আগেও একাধিকবার এই দাবি তুলেছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন দ্বীপটির জন্য বিশেষ দূত নিয়োগ দেয়ায় ইতিমধ্যেই ডেনমার্কে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন স্পষ্ট জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাওয়ার ধারণাটি কেবল একটি কল্পনা এবং এখন এই বিষয়ে যথেষ্ট হয়েছে। তবে তিনি আন্তর্জাতিক আইন মেনে সঠিক চ্যানেলের মাধ্যমে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ড্যানিশ রাজ্যের অন্তর্ভুক্ত কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সংযুক্ত করার অধিকার ওয়াশিংটনের নেই। এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিনল্যান্ডের মানচিত্র যুক্তরাষ্ট্রের পতাকায় রাঙিয়ে পোস্ট করেছিলেন। এর জবাবে যুক্তরাষ্ট্রে নিয়োজিত ডেনিশ রাষ্ট্রদূত দুই দেশের মিত্রতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মানের ওপর জোর দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...