বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ভারতীয় নারী হত্যা, সাবেক প্রেমিক ভারতে পলাতক

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৪:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রে ভারতীয় নারী হত্যা, সাবেক প্রেমিক ভারতে পলাতক

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে নববর্ষের আগের দিন থেকে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত তরুণী নিকিথা গোধিশালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তারই সাবেক প্রেমিক অর্জুন শর্মা, যিনি ঘটনার পর পরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন।

হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানায়, অর্জুনের বাসা থেকেই বুধবার ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন মিলেছে। প্রতারণামূলকভাবে অর্জুন গত ২ জানুয়ারি নিকিথাকে নিখোঁজ হিসেবে পুলিশে খবর দেন এবং ওই দিনই তিনি ভারতের উদ্দেশে ফ্লাইট ধরেন। তদন্তকারীরা ধারণা করছেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পরই নিকিথাকে হত্যা করা হয়। ২৭ বছর বয়সী নিকিথা পেশায় একজন ডাটা অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ছিলেন।

বিজ্ঞাপন

হত্যা মামলায় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। ভারতীয় দূতাবাস নিহতের পরিবারের সাথে যোগাযোগ রেখে সব ধরনের সহায়তা দিচ্ছে। যদিও দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও আইনি প্রক্রিয়ার কারণে এতে কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...