বিজ্ঞাপন

সাবেক প্রেমিকের বাসায় খুন ভারতীয় তরুণী, অভিযুক্ত পলাতক

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৪:৩৯ পিএম
সাবেক প্রেমিকের বাসায় খুন ভারতীয় তরুণী, অভিযুক্ত পলাতক

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্য থেকে নিখোঁজের তিন দিন পর ২৭ বছর বয়সী ভারতীয় তরুণী নিকিথা গোধিশালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলিকট সিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার লাশ পাওয়া যায়, যেখানে তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের অভিযোগে তার সাবেক প্রেমিক অর্জুন শর্মাকে আসামি করা হয়েছে, তবে তিনি ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ডাটা অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট হিসেবে কর্মরত নিকিথাকে শেষবার ৩১ ডিসেম্বর দেখা গিয়েছিল। অবশ্য ২ জানুয়ারি তার সাবেক প্রেমিক অর্জুনই পুলিশের কাছে নিকিথা নিখোঁজ হওয়ার খবর দেন এবং দাবি করেন যে ওইদিনই তিনি শেষবার তাকে তার ফ্ল্যাটে দেখেছিলেন। কিন্তু তথ্যের ভিত্তিতে ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৩ জানুয়ারি পুলিশ নিকিথার মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, অর্জুন শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নববর্ষের আগের দিন সন্ধ্যা ৭টার পরই এই হত্যাকাণ্ড ঘটে। মার্কিন পুলিশ এখন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তকে ফেরত আনার চেষ্টা করছে। এদিকে, ভারতীয় দূতাবাস নিহতের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...