বিজ্ঞাপন

মাদুরো গ্রেপ্তার: ছেলের ভিডিও বার্তায় জনগণকে রাজপথে নামার ডাক

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৪:২৩ পিএম
মাদুরো গ্রেপ্তার: ছেলের ভিডিও বার্তায় জনগণকে রাজপথে নামার ডাক

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারের পর এবার দেশবাসীকে রাজপথে নামার ডাক দিলেন তাদের ছেলে গুয়েরা মাদুরো। বাবাকে নিউইয়র্কের কারাগারে পাঠানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে হাজির করা হবে।

৩৫ বছর বয়সী গুয়েরা ওই বার্তায় জানান, আমেরিকা তাদের দুর্বল ভাবতে চাইলেও তারা কখনও দুর্বলতা দেখাবেন না। তিনি বলেন, জনগণের পাশে দাঁড়িয়ে মর্যাদার পতাকা উড়তে তাদের দেখা যাবে। শুক্রবার গভীর রাতে কারাকাস থেকে অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে মার্কিন বাহিনী। পরে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

মাদুরোর ঘনিষ্ঠ কারো বিশ্বাসঘাতকতার কারণে এই গ্রেপ্তার সম্ভব হয়েছে বলে জল্পনা শুরু হয়েছে। তবে গুয়েরা বলেছেন, ইতিহাসই সব বিচার করবে এবং বিশ্বাসঘাতকদের পরিচয় তুলে ধরবে। এদিকে, গুয়েরার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ‘নিকোলাসিতো’ ও ‘রাজপুত্র’ নামে পরিচিত এই সংসদ সদস্য এখন আত্মগোপন করেই এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...