মেরিল্যান্ডে ভারতীয় তরুণীর রহস্যমৃত্যু, সাবেক প্রেমিক পালালো দেশে
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ছুরিকাঘাতে নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতীয় প্রবাসী নিকিথা গোধিশালার (২৭) লাশ। গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন এই তরুণী। তার সাবেক প্রেমিক অর্জুন শর্মার অ্যাপার্টমেন্ট থেকেই লাশটি পাওয়া যায়। ঘটনার পর থেকেই অর্জুন শর্মা ভারতে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটির বাসিন্দা নিকিথা পেশায় একজন ডাটা অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ছিলেন। গত ২ জানুয়ারি নিকিথার সাবেক প্রেমিক অর্জুন শর্মাই পুলিশের কাছে তার নিখোঁজের খবর দিয়েছিলেন। ওইদিনই তিনি দেশ ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন। পরবর্তীতে ৩ জানুয়ারি অর্জুনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে একাধিক ছুরিকাঘাতে জখম অবস্থায় নিকিথার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পরপরই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

এ ঘটনায় অর্জুন শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। ভারতীয় দূতাবাস নিকিথার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও আইনি প্রক্রিয়াগত কারণে এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মেরিল্যান্ডে ভারতীয় তরুণীর রহস্যমৃত্যু, সাবেক প্রেমিক পালালো দেশে
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ছুরিকাঘাতে নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতীয় প্রবাসী নিকিথা গোধিশালার (২৭) লাশ। গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন এই তরুণী। তার সাবেক প্রেমিক অর্জুন শর্মার অ্যাপার্টমেন্ট থেকেই লাশটি পাওয়া যায়। ঘটনার পর থেকেই অর্জুন শর্মা ভারতে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটির বাসিন্দা নিকিথা পেশায় একজন ডাটা অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ছিলেন। গত ২ জানুয়ারি নিকিথার সাবেক প্রেমিক অর্জুন শর্মাই পুলিশের কাছে তার নিখোঁজের খবর দিয়েছিলেন। ওইদিনই তিনি দেশ ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন। পরবর্তীতে ৩ জানুয়ারি অর্জুনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে একাধিক ছুরিকাঘাতে জখম অবস্থায় নিকিথার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পরপরই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

এ ঘটনায় অর্জুন শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। ভারতীয় দূতাবাস নিকিথার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও আইনি প্রক্রিয়াগত কারণে এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…