বিজ্ঞাপন

মার্কিন অভিযানে ৩২ কিউবান নিহত, মাদুরোর বিচার নিউইয়র্কে

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৩:১০ পিএম
মার্কিন অভিযানে ৩২ কিউবান নিহত, মাদুরোর বিচার নিউইয়র্কে

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। এই ঘটনায় ৩২ জন কিউবান নাগরিক নিহত হওয়ায় কিউবায় দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৫ ও ৬ জানুয়ারি এই শোক পালন করা হবে বলে জানিয়েছে হাভানা। নিহতদের শেষকৃত্যের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে।

কিউবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, নিহতরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে সেখানে সামরিক দায়িত্ব পালন করছিলেন। মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ এবং বোমা হামলায় তারা শহীদ হয়েছেন। জানা গেছে, মাদুরো নিজ দেশের সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখতেন না, তাই তার ব্যক্তিগত নিরাপত্তায় অধিকাংশ দায়িত্বে ছিলেন কিউবান দেহরক্ষীরা। দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলায় সামরিক ও নিরাপত্তা সহায়তায় কিউবা কাজ করে আসছিল।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের পর মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং সোমবার আদালতে তাকে হাজির করানো হবে। অবশ্য এসব অভিযোগ আগে থেকেই প্রত্যাখ্যান করে আসছেন তিনি। চোখ বাঁধা ও হাতকড়া পরা অবস্থায় মাদুরোর ছবি ছড়িয়ে পড়লে লাতিন আমেরিকার এই দেশটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সেনা, বেসামরিক নাগরিক এবং প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীরা ‘ঠান্ডা মাথায়’ নিহত হয়েছেন। তবে হতাহতের মোট সংখ্যা নিয়ে তিনি কোনো তথ্য দেননি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...