বিজ্ঞাপন

মাদুরো গ্রেপ্তার: যুক্তরাষ্ট্রের ‘পুলিশি’ ভূমিকা প্রত্যাখ্যান বেইজিংয়ের

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ২:০৯ পিএম
মাদুরো গ্রেপ্তার: যুক্তরাষ্ট্রের ‘পুলিশি’ ভূমিকা প্রত্যাখ্যান বেইজিংয়ের

যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোড়ল হিসেবে যাকে খুশি তাকে আটক ও বিচার করার ক্ষমতা দাবি করলে তা মেনে নেবে না চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো দেশই নিজেকে ‘বিশ্বের পুলিশ’ বা ‘বিচারক’ হিসেবে গণ্য করতে পারে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় বেইজিং এই অবস্থানের কথা জানিয়েছে।

গত শুক্রবার গভীর রাতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে তাদের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এ নিয়ে রোববার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করা উচিত।

বিজ্ঞাপন

মার্কিন কর্তৃপক্ষ মাদুরো দম্পতির বিরুদ্ধে মাদক এবং অস্ত্র পাচারের অভিযোগ এনেছে। একইসঙ্গে মাদুরোর পুত্র এবং ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগে মামলা করা হয়েছে। গুয়েরা ‘রাজপুত্র’ বা ‘নিকোলাসিতো’ নামে পরিচিত। এই ঘটনার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে সুপার পাওয়ারগুলোর মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে চীন একতরফা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...