ভেনেজুয়েলা সংকটে উত্তেজনা রোধে সংযমের আহ্বান ২৬ ইইউ রাষ্ট্রের
মার্কিন সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার পরিস্থিতি যেন আরও উত্তপ্ত না হয়, সেজন্য সব পক্ষকে সংযম ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৬টি সদস্য রাষ্ট্র। রোববার (৪ জানুয়ারি) রাতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের পক্ষে জারি করা এক যৌথ বিবৃতিতে এই অনুরোধ করা হয়। হাঙ্গেরি বাদে ইইউ’র বাকি সব দেশ এই বিবৃতিটি সমর্থন করেছে।
বিবৃতিতে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের আন্তর্জাতিক আইন রক্ষার বিশেষ দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ইইউ পুনর্ব্যক্ত করেছে যে নিকোলাস মাদুরো আর গণতান্ত্রিক বৈধতা ধারণ করেন না, তবে দেশটির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর তাদের লক্ষ্য।

সংগঠিত অপরাধ ও মাদক পাচার মোকাবিলায় সহযোগিতার স্বার্থেও আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক অখণ্ডতার নীতি মেনে চলা অপরিহার্য বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে আলোচনার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সমাধানের মাধ্যমে ভেনেজুয়েলার সংকট নিরসন করা সম্ভব হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভেনেজুয়েলা সংকটে উত্তেজনা রোধে সংযমের আহ্বান ২৬ ইইউ রাষ্ট্রের
মার্কিন সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার পরিস্থিতি যেন আরও উত্তপ্ত না হয়, সেজন্য সব পক্ষকে সংযম ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৬টি সদস্য রাষ্ট্র। রোববার (৪ জানুয়ারি) রাতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের পক্ষে জারি করা এক যৌথ বিবৃতিতে এই অনুরোধ করা হয়। হাঙ্গেরি বাদে ইইউ’র বাকি সব দেশ এই বিবৃতিটি সমর্থন করেছে।
বিবৃতিতে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের আন্তর্জাতিক আইন রক্ষার বিশেষ দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ইইউ পুনর্ব্যক্ত করেছে যে নিকোলাস মাদুরো আর গণতান্ত্রিক বৈধতা ধারণ করেন না, তবে দেশটির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর তাদের লক্ষ্য।

সংগঠিত অপরাধ ও মাদক পাচার মোকাবিলায় সহযোগিতার স্বার্থেও আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক অখণ্ডতার নীতি মেনে চলা অপরিহার্য বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে আলোচনার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সমাধানের মাধ্যমে ভেনেজুয়েলার সংকট নিরসন করা সম্ভব হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…