বিজ্ঞাপন

মাদুরোর পূর্বে নোরিয়েগাকে যেভাবে ধরে নিয়েছিল যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১:৪০ পিএম
মাদুরোর পূর্বে নোরিয়েগাকে যেভাবে ধরে নিয়েছিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় স্মৃতির পাতায় ফিরে এসেছে ৩৬ বছর আগের এক আলোচিত ঘটনা। ১৯৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র পানামার তৎকালীন শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করতে সরাসরি সামরিক অভিযান চালিয়েছিল। মাদক পাচার ও নির্বাচনে কারচুপির অভিযোগে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ জানিয়েছিলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও নোরিয়েগাকে বিচারের সম্মুখীন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেই অভিযানের নাম ছিল ‘অপারেশন জাস্ট কজ’। ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সমুদ্র, আকাশ ও স্থলপথে ২০ হাজারের বেশি মার্কিন সেনা পানামায় প্রবেশ করে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নেয়। ক্ষমতাচ্যুত হয়ে নোরিয়েগা ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় নিলে মার্কিন সেনারা বেশ কয়েকদিন দূতাবাসের বাইরে অবস্থান নিয়ে উচ্চ শব্দে রক মিউজিক বাজিয়ে তার ওপর মানসিক চাপ সৃষ্টি করে। এরপর ১১ দিন পর ১৯৯০ সালের ৩ জানুয়ারি তিনি আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

আত্মসমর্পণের পর যুক্তরাষ্ট্রের মায়ামিতে নিয়ে যাওয়া হয় নোরিয়েগাকে। সেখানে তাকে মাদক পাচার ও অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। জীবনের বাকি সময়টুকু তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও পানামার কারাগারে বন্দি জীবন কাটিয়ে ২০১৭ সালে ৮৩ বছর বয়সে মারা যান। এই আগ্রাসনে পানামার অন্তত ৫১৪ জন সেনা ও বেসামরিক মানুষ এবং ২৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...