নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, বাজারে প্রাণ গেল ৩০ জনের

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১২:১২ পিএম
নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, বাজারে প্রাণ গেল ৩০ জনের

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের একটি বাজারে বন্দুকধারী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গত রোববার বিকেলে ডেমো গ্রামের কাসুয়ান দাকি মার্কেটে মোটরসাইকেলে করে আসা একদল সন্ত্রাসী নির্বিচারে গুলি চালায় এবং দোকানে দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে, পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলা শুরু হয়। স্থানীয়দের কাছে ‘ডাকাত’ হিসেবে পরিচিত এই সন্ত্রাসীরা নারী ও শিশুদেরও রেহাই দেয়নি। হামলার সময় বাজারে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও আহত দাউদা সাকুল্লে। পুলিশ বর্তমানে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং অপহৃতদের উদ্ধারে প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন। এর আগে গত মাসে দেশটির মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে ৩০০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল, যাদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...