মাদুরো অপহরণ: ভেনেজুয়েলায় নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ এএম
মাদুরো অপহরণ: ভেনেজুয়েলায় নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার সামরিক বাহিনী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। রোববার (৪ জানুয়ারি) এক টেলিভিশন সম্প্রচারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এই ঘোষণা দেন। এর আগে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করা হয়।

গত শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন। এরই মধ্যে রোববার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ডেলসি রদ্রিগেজকে আগামী ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ জারি করেছে।

প্রতিরক্ষামন্ত্রী তার ভাষণে জানান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেনাবাহিনী তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে। তিনি ভেনেজুয়েলার সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিজেদের দৈনন্দিন কাজকর্মে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...