বিজ্ঞাপন

মাদক মামলায় আজ নিউইয়র্ক আদালতে মাদুরো, ভাইস প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১০:১৫ এএম
মাদক মামলায় আজ নিউইয়র্ক আদালতে মাদুরো, ভাইস প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে হাজির করা হবে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে অভিযুক্ত এই দম্পতিকে স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। বর্তমানে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় এক বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাদের যুক্তরাষ্ট্রের এই বন্দিশিবিরে পাঠানো হয়। যদিও এই অভিযোগগুলো আগে থেকেই অস্বীকার করে আসছেন মাদুরো। অন্যদিকে, দেশটির আদালতের আদেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

মাদুরোকে আটকের প্রতিবাদ এবং বিরোধিতার জের ধরে নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেলসি রদ্রিগেজ যদি সঠিক পথে না চলেন, তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...