বিজ্ঞাপন

আজ নিউইয়র্ক আদালতে মাদুরো, ট্রাম্পের হুঁশিয়ারি রদ্রিগেজকে

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৯:৫৭ এএম
আজ নিউইয়র্ক আদালতে মাদুরো, ট্রাম্পের হুঁশিয়ারি রদ্রিগেজকে

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ সোমবার আদালতে হাজির করা হচ্ছে। গত শুক্রবার ভোরে ভেনেজুয়েলায় এক বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি অবস্থায় আছেন।

আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাদের ওই কারাগারে পাঠানো হয়। স্থানীয় সময় সোমবার দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। যদিও এর আগে মাদুরো এই সব অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করে এসেছিলেন, তবুও মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

বিজ্ঞাপন

মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সতর্ক করে দিয়েছেন। দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রদ্রিগেজ যদি সঠিকভাবে কাজ না করেন, তবে তাকে মাদুরোর চেয়েও বড় পরিণতি ভোগ করতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...