মাদক ও অস্ত্র মামলায় গ্রেপ্তার মাদুরো, আজ আদালতে

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৯:৫২ এএম
মাদক ও অস্ত্র মামলায় গ্রেপ্তার মাদুরো, আজ আদালতে

যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার নিউইয়র্কের আদালতে হাজির করা হবে। মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে অভিযুক্ত এই দম্পতিকে বর্তমানে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে রাখা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতে তাদের নিউইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। যদিও আগে থেকেই এই সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন মাদুরো।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এদিকে, মাদুরো গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রদ্রিগেজ সঠিক পথে না চললে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...