মাদুরো গ্রেফতারে গোপন অভিযান, নোবেলজয়ীকে বাদ দিলেন ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্র এক অত্যন্ত জটিল ও গোপনীয় সামরিক অভিযান পরিচালনা করেছে। একইসঙ্গে, দেশটিতে ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স সাড়ে চার ঘণ্টাব্যাপী এই অভিযান চালায়। মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের হুবহু প্রতিরূপ তৈরি করে তারা আগে থেকেই বিস্তারিত অনুশীলন করেছিল। কীভাবে দুর্ভেদ্য ওই ভবনে প্রবেশ করে তাদের আটক করা যায়, তার প্রতিটি ধাপ ছিল সুচারুভাবে পরিকল্পিত।

শনিবারের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, মাচাদো যদিও একজন ভদ্র ও ভালো মানুষ, কিন্তু ভেনেজুয়েলার অভ্যন্তরে তার যথেষ্ট সমর্থন বা গ্রহণযোগ্যতা নেই। এদিকে, এই সামরিক হামলাকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, গ্রেফতার হওয়া মাদুরো দম্পতিকে নিউইয়র্কের ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরো গ্রেফতারে গোপন অভিযান, নোবেলজয়ীকে বাদ দিলেন ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্র এক অত্যন্ত জটিল ও গোপনীয় সামরিক অভিযান পরিচালনা করেছে। একইসঙ্গে, দেশটিতে ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স সাড়ে চার ঘণ্টাব্যাপী এই অভিযান চালায়। মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের হুবহু প্রতিরূপ তৈরি করে তারা আগে থেকেই বিস্তারিত অনুশীলন করেছিল। কীভাবে দুর্ভেদ্য ওই ভবনে প্রবেশ করে তাদের আটক করা যায়, তার প্রতিটি ধাপ ছিল সুচারুভাবে পরিকল্পিত।

শনিবারের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, মাচাদো যদিও একজন ভদ্র ও ভালো মানুষ, কিন্তু ভেনেজুয়েলার অভ্যন্তরে তার যথেষ্ট সমর্থন বা গ্রহণযোগ্যতা নেই। এদিকে, এই সামরিক হামলাকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, গ্রেফতার হওয়া মাদুরো দম্পতিকে নিউইয়র্কের ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…