বিজ্ঞাপন

মাদুরো গ্রেপ্তার: ডেল্টা ফোর্সের গোপন অভিযান ও ট্রাম্পের অনাস্থা

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৫:৫৬ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, মাদুরো দম্পতিকে আটকের পর নিউইয়র্কের ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সাড়ে চার ঘণ্টাব্যাপী এই জটিল অভিযান পরিচালনা করে মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স। মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের হুবহু নকল কাঠামো তৈরি করে দীর্ঘদিন অনুশীলন চালানো হয়। ওই সুরক্ষিত ভবনে প্রবেশ করার প্রতিটি ধাপ ছিল পূর্বপরিকল্পিত এবং সাম্প্রতিক সময়ের অন্যতম গোপনীয় অপারেশন হিসেবে এটি বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভেনেজুয়েলায় শাসক বদলের বিষয়ে নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কাজ করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মাচাদো ভদ্র ও ভালো মানুষ হলেও দেশের অভ্যন্তরে তার যথেষ্ট জনসমর্থন ও গ্রহণযোগ্যতা নেই।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...