দক্ষিণ আফ্রিকায় উৎসবে ভয়াবহ বজ্রপাত, প্রাণ গেল ২ জনের

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৪:২৩ এএম

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার উত্তরাঞ্চলে মাথিবেসতাদ গ্রামের কাছে এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গত শনিবার (৩ জানুয়ারি) রাতে এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন প্রায় ১৫০ জন উৎসবমুখর মানুষ।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়ে আহতদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে অন্তত ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দক্ষিণ গোলার্ধের এই অঞ্চলে বর্তমানে গ্রীষ্মকাল চলমান থাকায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হওয়া অহরহ ঘটে থাকে। তবে এবার উৎসবের আমেজের মধ্যে এমন বড় প্রাণহানির ঘটনায় গোটা এলাকায় গভীর শোক ও শঙ্কা বিরাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...