মাদুরোকে গ্রেপ্তারে সাড়ে ৪ ঘণ্টার অভিযান, ট্রাম্পের ভূমিকা প্রশ্নের মুখে

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৩:২০ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তারের জন্য একটি বিশাল গোপন অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স এই কাজ সম্পন্ন করেছে। অভিযানের আগে শনিবার (৩ জানুয়ারি) ট্রাম্প জানান, দেশটির ক্ষমতা পরিবর্তনে নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে তিনি কাজ করবেন না।

সাম্প্রতিক সময়ের অন্যতম জটিল এই সামরিক অভিযানে অংশ নিতে মার্কিন বাহিনীকে সময় লেগেছে সাড়ে চার ঘণ্টা। মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের প্রতিকৃতি বা রেপ্লিকা তৈরি করে তারা দীর্ঘদিন ধরে এর জন্য অনুশীলন চালিয়ে আসছিল। এই হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

ধৃত মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ট্রাম্প মাচাদোকে ‘ভদ্র ও ভালো মানুষ’ বলে সম্বোধন করলেও ভেনেজুয়েলার অভ্যন্তরে তার যথেষ্ট সমর্থন না থাকায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনায় দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...