মাদুরো গ্রেফতার: সাড়ে ৪ ঘণ্টার গোপন অভিযান ও আন্তর্জাতিক সমালোচনা

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ২:৪৬ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেফতার করতে যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত জটিল ও গোপন সামরিক অভিযান পরিচালনা করেছে। মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স এই অপারেশন সম্পন্ন করে, যা সম্পূর্ণ হতে সাড়ে চার ঘণ্টা সময় লাগে। এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে।

মাদুরোকে আটকের জন্য মার্কিন বাহিনী তার নিরাপদ আশ্রয়কেন্দ্রের হুবহু নকল তৈরি করে দীর্ঘদিন অনুশীলন চালায়। এদিকে, ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট অবস্থান জানিয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নোবেল শান্তি পুরস্কার জয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ক্ষমতায় আনার বিষয়ে তিনি কাজ করবেন না। ট্রাম্পের মতে, মাচাদো যদিও ভদ্র ও যোগ্য, কিন্তু দেশটির অভ্যন্তরে তার যথেষ্ট জনসমর্থন নেই।

ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এই অভিযানের নিন্দা জানিয়ে তিনি জানান, গ্রেফতার হওয়া মাদুরো দম্পতিকে নিউইয়র্কে ফেডারেল হেফাজতে আনার পরিকল্পনা তাকে অবহিত করা হয়েছে। এই পদক্ষেপ লাতিন আমেরিকা জুড়ে নতুন কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...