মাদুরো গ্রেপ্তারে ডেল্টা ফোর্স, ট্রাম্পের ভূমিকা ও নোবেলজয়ীকে বাদ

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১:৪৭ এএম
মাদুরো গ্রেপ্তারে ডেল্টা ফোর্স, ট্রাম্পের ভূমিকা ও নোবেলজয়ীকে বাদ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। সাড়ে চার ঘণ্টাব্যাপী এক গোপন ও জটিল সামরিক অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী তাদের গ্রেপ্তার করে। অন্যদিকে, দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটাতে নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ব্যবহার করতে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স এই অপারেশন পরিচালনা করে। মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের হুবহু নকল বা প্রতিরূপ তৈরি করে দীর্ঘদিন অনুশীলন চালিয়ে তারা এই অভিযানের প্রস্তুতি নেয়। শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মাচাদো ব্যক্তিগতভাবে ভদ্র ও ভালো মানুষ হলেও ভেনেজুয়েলার অভ্যন্তরে তার যথেষ্ট সমর্থন ও জনগ্রহণযোগ্যতার অভাব রয়েছে।

ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং মাদুরোকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি এই ঘটনাকে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। মামদানি আরও জানান, গ্রেপ্তারের পর মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...