বিজ্ঞাপন

মাদুরো গ্রেপ্তার: ট্রাম্পের অপছন্দ ও মার্কিন গোপন অভিযান

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১:১৮ এএম
মাদুরো গ্রেপ্তার: ট্রাম্পের অপছন্দ ও মার্কিন গোপন অভিযান

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে গোপনে এক বিশাল সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গত শনিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কাজ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই।

ট্রাম্প মাচাদোকে ‘ভদ্র ও ভালো মানুষ’ বললেও ভেনেজুয়েলার অভ্যন্তরে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা ও সমর্থনের অভাব রয়েছে বলে মন্তব্য করেন। অন্যদিকে, মাদুরোকে গ্রেপ্তারের জন্য মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স সাড়ে চার ঘণ্টাব্যাপী একটি অত্যন্ত জটিল অভিযান পরিচালনা করে। এজন্য তারা মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের হুবহু প্রতিরূপ তৈরি করে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়েছিল।

বিজ্ঞাপন

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, এটি স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়া মামদানি জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে ফেডারেল হেফাজতে নিয়ে আসার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...