বিজ্ঞাপন

মার্কিন অভিযানে গ্রেফতার মাদুরো, মাচাদোকে প্রত্যাখ্যান ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১২:২০ এএম
মার্কিন অভিযানে গ্রেফতার মাদুরো, মাচাদোকে প্রত্যাখ্যান ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করতে যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত জটিল ও গোপন সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলা এই অপারেশনে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স। এদিকে, দেশটিতে শাসন পরিবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সাথে কোনো সম্পর্ক রাখবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ৩ জানুয়ারি শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, মাচাদো যদিও একজন ভদ্র ও ভালো মানুষ, কিন্তু ভেনেজুয়েলার অভ্যন্তরে তার যথেষ্ট জনসমর্থন বা গ্রহণযোগ্যতা নেই। অপরদিকে, মাদুরোকে আটকের জন্য মার্কিন বাহিনী তার নিরাপদ আশ্রয়কেন্দ্রের প্রতিলিপি তৈরি করে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেয়। মাদুরোর বন্দিদশা এবং ট্রাম্পের এই মন্তব্য দক্ষিণ আমেরিকার রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

বিজ্ঞাপন

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই হামলাকে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কের ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনা তাকে অবহিত করা হয়েছে। মাচাদোকে বাদ দেয়ার সিদ্ধান্ত এবং সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কা ও জল্পনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...