যুক্তরাষ্ট্রের গোপন অভিযান, মাদুরো গ্রেপ্তার ও ট্রাম্পের অবস্থান

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১১:০৬ পিএম
যুক্তরাষ্ট্রের গোপন অভিযান, মাদুরো গ্রেপ্তার ও ট্রাম্পের অবস্থান

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত জটিল ও গোপনীয় সামরিক অভিযান পরিচালনা করেছে। এদিকে, দেশটির পরবর্তী নেতৃত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মাচাদো যদিও একজন ভদ্র মানুষ, তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে তার পর্যাপ্ত জনসমর্থন ও গ্রহণযোগ্যতা নেই।

মাদুরোকে গ্রেপ্তারের জন্য মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ধরে এই অভিযান চালায়। মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের হুবহু একটি নকল কাঠামো তৈরি করে তারা সেখানে প্রবেশের প্রতিটি ধাপ নিখুঁতভাবে অনুশীলন করেছিল। এই অভিযানের মাধ্যমে বন্দি করা হয়েছে ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে।

যুক্তরাষ্ট্রের এই সামরিক হস্তক্ষেপ ও মাদুরোকে আটকের ঘটনাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি একে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এছাড়া মাদুরো দম্পতিকে নিউইয়র্কে ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...