বিজ্ঞাপন

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য ইরান?

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১১:০৩ পিএম
মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য ইরান?

জ্বালানি সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় চমকে দেওয়া এক সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার (৩ জানুয়ারি) মার্কিন ‘ডেল্টা ফোর্স’ দেশটিতে অতর্কিত হানা দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। মাদক ও নার্কো-সন্ত্রাসবাদ দমনের অজুহাতে এই অভিযান পরিচালিত হলেও ভেনেজুয়েলা সরকার এর প্রতিবাদে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।

ভেনেজুয়েলায় এই ‘ডিরেক্ট অ্যাকশন’ বা সরাসরি হস্তক্ষেপের পর এখন আন্তর্জাতিক রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে, ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য কি ইরান? ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তবে ওয়াশিংটন তাদের উদ্ধারে এগিয়ে আসবে। বিশ্লেষকদের ধারণা, বিশ্বের দুই প্রধান জ্বালানি মজুদের দেশে একসাথে অস্থিরতা তৈরি হলে তা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

যদিও ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ঘটনাকে ‘সফল অপরাধ দমন অভিযান’ বলে দাবি করছে, তবে ইরানের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ কঠিন হতে পারে। গত বছর ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধে ইরান তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রক্সি নেটওয়ার্কের সক্ষমতা প্রমাণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এর ফলে ইরান, রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলো সতর্ক হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...