বিজ্ঞাপন

গোপন অভিযানে মাদুরো গ্রেপ্তার, নোবেলজয়ীকে বাদ ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১০:৫১ পিএম
গোপন অভিযানে মাদুরো গ্রেপ্তার, নোবেলজয়ীকে বাদ ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে একটি বিশাল গোপন সামরিক অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশটিতে ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে তারা কাজ করবেন না।

মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স সাড়ে চার ঘণ্টাব্যাপী এই অভিযানটি সম্পন্ন করে। সফল অভিযানের জন্য তারা মাদুরোর নিরাপদ আশ্রয়ের হুবহু নকল বা রেপ্লিকা তৈরি করে দীর্ঘদিন অনুশীলন চালিয়েছিল। শক্তিশালী ওই বাংকারে প্রবেশের প্রতিটি ধাপ ছিল অত্যন্ত পরিকল্পিত।

বিজ্ঞাপন

গত শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মাচাদোকে ভদ্র মানুষ বললেও ভেনেজুয়েলার অভ্যন্তরে তার জনসমর্থনের অভাবের কথা উল্লেখ করেন। অপরদিকে, এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি জানান, মাদুরো দম্পতিকে নিউইয়র্কের ফেডারেল হেফাজতে রাখার পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...