মাদুরো গ্রেফতারের পরও ভেনেজুয়েলায় শাসন তার ঘনিষ্ঠদের হাতে

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১০:১৩ পিএম
মাদুরো গ্রেফতারের পরও ভেনেজুয়েলায় শাসন তার ঘনিষ্ঠদের হাতে

ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর দেশটির অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তারই ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ডেলসি রদ্রিগেজ। মাদুরোপন্থী সুপ্রিম কোর্টের মাধ্যমে শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা ভেস্তে গেছে, যিনি আশা করেছিলেন যে ওয়াশিংটনের অনুকূলে কেউ দেশটির দায়িত্ব পাবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাদুরো গ্রেফতার হলেও তার রাজনৈতিক দলের শক্তিই ভেনেজুয়েলায় এখনো প্রভাবশালী হিসেবে টিকে আছে। দেশটির সর্বোচ্চ আইনি প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টেও মাদুরোপন্থীদের প্রাধান্য রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে। তবে নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, বাহ্যিক চাপের মুখে ভেনেজুয়েলা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে।

এখন পর্যন্ত ভেনেজুয়েলার মাটিতে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত না হলেও ট্রাম্প প্রশাসন ভবিষ্যতের কোনো পদক্ষেপই বাতিল করেনি। মাদুরোকে আটকের ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতিপক্ষের জন্য একটি সতর্কবার্তা হিসেবে ব্যবহার করতে পারে। এই বার্তা স্পষ্ট যে, ওয়াশিংটনের নির্দেশ অমান্য করলে অন্য নেতারাও একই পরিণতির মুখোমুখি হতে পারেন। ফলে, আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় থাকলেও বাস্তবে মাদুরোপন্থীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কতটা শক্ত অবস্থানে দাঁড়াতে পারবেন, তা নিয়ে দেশি-বিদেশি মহলে সংশয় দেখা দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...