মাদুরো গ্রেফতারের পরও ভেনেজুয়েলার শাসন তারই দলের হাতে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর দেশটির নিয়ন্ত্রণ হাতে নিয়েছেন তারই ঘনিষ্ঠ অনুগত ডেলসি রদ্রিগেজ। মাদুরোপন্থী সুপ্রিম কোর্টের মাধ্যমে শপথ গ্রহণ করে তিনি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন শুরু করেছেন। এর ফলে কারাগারে থাকা মাদুরোর রাজনৈতিক আদর্শ ও দলের প্রভাব এখনও দেশটির শাসন ব্যবস্থায় সুসংহত অবস্থানে রয়েছে।
মাদুরোকে গ্রেফতারের পর রাজনৈতিক মহলে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন কেউ দেশটির দায়িত্ব নেবেন। ট্রাম্প পূর্বেই ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিলেন। তবে বাস্তবতা হলো, রদ্রিগেজ মাদুরোর একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এবং শপথ বাক্য পাঠ করানো সুপ্রিম কোর্টও মূলত মাদুরোপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত। নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, ভেনেজুয়েলা নিজের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার মাটিতে পা রাখেনি। তবে ট্রাম্প সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেননি। বিশ্লেষকদের মতে, মাদুরোকে গ্রেফতারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্ষমতাসীনদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে—ওয়াশিংটনের নির্দেশ অনুযায়ী না চললে তাদেরও একই পরিণতি ভোগ করতে পারে। এখন দেখার বিষয় মাদুরোপন্থীরা কাগজে-কলমে ক্ষমতায় থাকলেও বাস্তবে মার্কিন চাপ মোকাবেলায় কতটা সক্ষম হবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরো গ্রেফতারের পরও ভেনেজুয়েলার শাসন তারই দলের হাতে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর দেশটির নিয়ন্ত্রণ হাতে নিয়েছেন তারই ঘনিষ্ঠ অনুগত ডেলসি রদ্রিগেজ। মাদুরোপন্থী সুপ্রিম কোর্টের মাধ্যমে শপথ গ্রহণ করে তিনি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন শুরু করেছেন। এর ফলে কারাগারে থাকা মাদুরোর রাজনৈতিক আদর্শ ও দলের প্রভাব এখনও দেশটির শাসন ব্যবস্থায় সুসংহত অবস্থানে রয়েছে।
মাদুরোকে গ্রেফতারের পর রাজনৈতিক মহলে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন কেউ দেশটির দায়িত্ব নেবেন। ট্রাম্প পূর্বেই ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিলেন। তবে বাস্তবতা হলো, রদ্রিগেজ মাদুরোর একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এবং শপথ বাক্য পাঠ করানো সুপ্রিম কোর্টও মূলত মাদুরোপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত। নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, ভেনেজুয়েলা নিজের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার মাটিতে পা রাখেনি। তবে ট্রাম্প সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেননি। বিশ্লেষকদের মতে, মাদুরোকে গ্রেফতারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্ষমতাসীনদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে—ওয়াশিংটনের নির্দেশ অনুযায়ী না চললে তাদেরও একই পরিণতি ভোগ করতে পারে। এখন দেখার বিষয় মাদুরোপন্থীরা কাগজে-কলমে ক্ষমতায় থাকলেও বাস্তবে মার্কিন চাপ মোকাবেলায় কতটা সক্ষম হবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…