বিজ্ঞাপন

মাদুরো গ্রেফতারের পরও ক্ষমতায় তারই অনুগতরা

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৯:৫২ পিএম
মাদুরো গ্রেফতারের পরও ক্ষমতায় তারই অনুগতরা

নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার নেতৃত্ব ভার গ্রহণ করেছেন তারই অন্যতম বিশ্বস্ত সহযোগী ডেলসি রদ্রিগেজ। দেশটির সুপ্রিম কোর্টের মাধ্যমে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রদ্রিগেজ, যিনি দীর্ঘদিন ধরে মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মাদুরো গ্রেফতার হওয়ার পর রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছিল যে, যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কোনো ব্যক্তি এই পদে আসবেন। কিন্তু মাদুরোর অনুগত বিচার বিভাগ রদ্রিগেজকে শপথ পাঠ করিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবে রূপ দিতে বেগ পেতে হচ্ছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেছিলেন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে, তবে রদ্রিগেজ ক্ষমতায় থাকায় তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। নতুন নেত্রী দৃঢ়ভাবে জানিয়েছেন, ভেনেজুয়েলা নিজেদের শক্তিতেই দেশকে রক্ষা করবে। যদিও এখনও পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী দেশটিতে প্রবেশ করেনি, তবে সাবেক প্রেসিডেন্টের গ্রেফতার মাদুরোপন্থীদের জন্য একটি স্পষ্ট হুঁশিয়ারি বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...