যুক্তরাষ্ট্রের আশা ভঙ্গ, মাদুরো গ্রেফতারের পরও ক্ষমতায় তারই দল

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৯:৫০ পিএম
যুক্তরাষ্ট্রের আশা ভঙ্গ, মাদুরো গ্রেফতারের পরও ক্ষমতায় তারই দল

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তারই অনুগত ও ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজ। মাদুরোপন্থী সুপ্রিম কোর্ট তাকে শপথ বাক্য পাঠ করান, ফলে ক্ষমতার কেন্দ্রে পরিবর্তন না হয়ে মাদুরোর রাজনৈতিক আদর্শই প্রাধান্য পেয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তারের পরিকল্পনা বাস্তবে রূপ নিতে ব্যর্থ হতে যাচ্ছে।

মাদুরোকে আটক করার পর রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ ধারণা করেছিলেন, ট্রাম্পের আস্থাভাজন কেউ হয়তো দেশটির দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু ডেলসি রদ্রিগেজ ক্ষমতার মসনদে বসায় সেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে, ভেনেজুয়েলাই নিজেকে রক্ষা করবে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে’, তবে বর্তমান পরিস্থিতিতে তা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।

এখন পর্যন্ত মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার ভূখণ্ডে প্রবেশ করেনি। তবে ট্রাম্প সেখানে সামরিক অভিযানের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। মাদুরোকে গ্রেফতারের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার অনুগতদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে এটি ব্যবহার করেছে। যদিও আইনগতভাবে মাদুরোর মিত্ররা এখনও ক্ষমতায় আছেন, তবুও বাস্তবে যুক্তরাষ্ট্রের চাপ সামলে তারা কতদিন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...