মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বর্তমান সরকারের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কারাকাসের নতুন নেতৃত্ব যদি ‘সঠিক সিদ্ধান্ত’ নেয়, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে প্রস্তুত ওয়াশিংটন।
গত শনিবার যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি কম্পাউন্ড থেকে মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বর্তমানে নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে তাকে। ফেডারেল মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আগামী সোমবার তাকে আদালতে হাজির হতে হবে। সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’-এ দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ভবিষ্যতে তারা কী করবে তার ওপর ভিত্তি করেই ওয়াশিংটন সবকিছু মূল্যায়ন করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনী মোতায়েনের হুঁশিয়ারি দিলেও রুবিওর এই বক্তব্য তুলনামূলক নমনীয় বলে মনে করা হচ্ছে।

মার্কো রুবিও জানান, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং বর্তমান মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে শর্ত হলো, তাদের পরবর্তী পদক্ষেপ ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী হতে হবে; অন্যথায় প্রয়োজনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বর্তমান সরকারের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কারাকাসের নতুন নেতৃত্ব যদি ‘সঠিক সিদ্ধান্ত’ নেয়, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে প্রস্তুত ওয়াশিংটন।
গত শনিবার যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি কম্পাউন্ড থেকে মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বর্তমানে নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে তাকে। ফেডারেল মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আগামী সোমবার তাকে আদালতে হাজির হতে হবে। সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’-এ দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ভবিষ্যতে তারা কী করবে তার ওপর ভিত্তি করেই ওয়াশিংটন সবকিছু মূল্যায়ন করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনী মোতায়েনের হুঁশিয়ারি দিলেও রুবিওর এই বক্তব্য তুলনামূলক নমনীয় বলে মনে করা হচ্ছে।

মার্কো রুবিও জানান, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং বর্তমান মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে শর্ত হলো, তাদের পরবর্তী পদক্ষেপ ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী হতে হবে; অন্যথায় প্রয়োজনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…