মাদুরো গ্রেফতার: যুক্তরাষ্ট্রের বিশাল গোপন অভিযানের কাহিনী

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৮:৫৯ পিএম
মাদুরো গ্রেফতার: যুক্তরাষ্ট্রের বিশাল গোপন অভিযানের কাহিনী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের জন্য যুক্তরাষ্ট্র একটি বিশাল গোপন অভিযান পরিচালনা করেছে। মাসের পর মাস গুপ্তচরবৃত্তি ও সুক্ষ্ম পরিকল্পনার পর শুক্রবার গভীর রাতে এই অভিযান চালানো হয়। কারাকাসে মাদুরোর প্রাসাদের সমান আকারের একটি প্রতিকৃতি বানিয়ে সেখানে প্রবেশের পথ বারবার পরীক্ষা করে মার্কিন বাহিনী এই অভিযানের সফলতা নিশ্চিত করে।

‘অপারেশন অ্যাবসোলিউট রিসোলভ’ নামের এই মিশনের পরিকল্পনা ডিসেম্বরের শুরুতে চূড়ান্ত করা হয়। এতে ভেনেজুয়েলা সরকারের অভ্যন্তরে থাকা একটি ঘাঁটি সহায়তা করেছে। সর্বোচ্চ গোপনীয়তার মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, যার বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে কোনো তথ্য দেওয়া হয়নি। অনুকূল আবহাওয়ার অপেক্ষায় থাকার পর শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের সবুজ সংকেত দেন।

মাত্র দুই ঘণ্টা ২৪ মিনিটে ভেনেজুয়েলার জল, স্থল ও আকাশসীমায় এই অভিযান শেষ হয়। অভিযানের সময় ট্রাম্প ওয়াশিংটন না থেকে ফ্লোরিডার মার-এ-লাগো থেকে লাইভ স্ট্রিমের মাধ্যমে পুরো ঘটনা দেখেন। সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার পাশে ছিলেন। ট্রাম্প জানিয়েছেন, অভিযান শুরুর আগে তিনি সেনাবাহিনীকে ‘গুডলাক অ্যান্ড গডস্পিড’ বা শুভকামনা জানিয়েছিলেন।

এই অভিযানের পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা সহিংস এই গ্রেফতার অভিযানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বিপজ্জনক নজির বলে অভিহিত করেছেন। তবে এই অভিযানের কৌশলগত সাফল্য ও দ্রুততা সারা বিশ্বকেই চমকে দিয়েছে, যা লাতিন আমেরিকায় স্নায়ু যুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় মার্কিন সামরিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...