বিজ্ঞাপন

মাদুরোকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের বিশাল গোপন অভিযান সফল

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৮:৫১ পিএম
মাদুরোকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের বিশাল গোপন অভিযান সফল

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ‘অপারেশন অ্যাবসোলিউট রিসোলভ’ নামে এক বিশাল গোপন সামরিক অভিযান পরিচালনা করেছে। শীত যুদ্ধের পর লাতিন আমেরিকায় এটিই সবচেয়ে বড় মার্কিন অভিযান, যেখানে মাসের পর মাস ধরে গুপ্তচরবৃত্তি, ড্রোন এবং বিশেষ বাহিনী ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ গোপনীয়তার মধ্য দিয়ে পরিচালিত এই মিশনের মূল লক্ষ্য ছিল মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজরদারি রেখে তাকে আটক করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার রাতে এই অভিযান শুরু হয় এবং কারাকাসে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সামরিক সূত্রে জানা গেছে, এই অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর এলিট শাখার সদস্যরা মাদুরোর প্রাসাদের সমান একটি নকল বা রেপ্লিকা তৈরি করে দীর্ঘদিন অনুশীলন চালিয়েছেন। আবহাওয়ার সবুজ সংকেত এবং সঠিক সময়ের অপেক্ষার পর শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে ট্রাম্প চূড়ান্ত অনুমোদন দেন। জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, প্রেসিডেন্টের কাছ থেকে ‘গুডলাক অ্যান্ড গডস্পিড’ বার্তা পাওয়ার পর কারাকাসে মধ্যরাতে অভিযান শুরু হয়। মাত্র দুই ঘণ্টা ২৪ মিনিটে ভেনেজুয়েলার জল, স্থল ও আকাশসীমায় এই ক্ষিপ্র অভিযান সম্পন্ন হয়, যা বিশ্বজুড়ে তাক লাগিয়ে দেয়।

বিজ্ঞাপন

এই অভিযানের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের সিচুয়েশন রুমে ছিলেন না। তিনি ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাব থেকে সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে সরাসরি এর খবর দেখেন। ট্রাম্প বলেছেন, এটি দেখা ছিল টেলিভিশন শো-এর মতোই এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। অন্যদিকে, মার্কিন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। তিনি বলেন, ভেনেজুয়েলার নেতাকে সহিংসভাবে গ্রেপ্তার করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...