ট্রাম্পের হুমকির জবাবে খামেনি, শত্রুরা নত হবে ইরানের সামনে

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৭:৫২ পিএম
ট্রাম্পের হুমকির জবাবে খামেনি, শত্রুরা নত হবে ইরানের সামনে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জোরালো প্রতিবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনো শত্রুর কাছে মাথা নত করবে না; বরং সময়ের পরিক্রমায় শত্রুপক্ষকেই ইরানের সামনে হাঁটু গেড়ে বসতে হবে। দেশে চলমান বিক্ষোভের মধ্যেই দুই দেশের শীর্ষ পর্যায়ে এই উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময় ঘটছে।

ইরানে বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলছে তাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে স্বীকার করেছেন খামেনি। মুদ্রার অস্থিরতা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতি জটিল করে তুলেছে। তবে এর জন্য তিনি সরাসরি বিদেশি হস্তক্ষেপকে দায়ী করেছেন এবং জানিয়েছেন সরকার সমস্যা সমাধানে কাজ করছে। শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন থাকলেও সহিংসতা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপ করতে এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

ট্রাম্পের হুমকিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার মতে, যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়াচ্ছে এবং এটি স্পষ্ট বিদেশি হস্তক্ষেপ। তিনি সতর্ক করে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং কারো অপতৎপরতা মেনে নেওয়া হবে না। প্রসঙ্গত, দেশটিতে মূল্যস্ফীতির প্রতিবাদে চলা বিক্ষোভ ষষ্ঠ দিনে পদার্পণ করেছে। এতে এখন পর্যন্ত নয়জন প্রাণ হারিয়েছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৪৪ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...