উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কাঁপল জাপান সাগর

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৫:০৬ পিএম
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কাঁপল জাপান সাগর

পূর্ব এশিয়ায় ফের উত্তেজনা ছড়িয়েছে। উত্তর কোরিয়া জাপানের অর্থনৈতিক সমুদ্রসীমার ওপর দিয়ে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই ঘটনায় জাপানের কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে টোকিও।

প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, তারা মোট একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নজরে এনেছে। অন্যদিকে জাপানি কর্তৃপক্ষের দাবি, তাদের রাডারে দুটি মিসাইল শনাক্ত হয়েছে। এ ঘটনার পর জাপান কোস্ট গার্ড সমুদ্রে চলাচলরত জাহাজগুলোকে মিসাইলের ধ্বংসাবশেষ থেকে সাবধানে থাকার নির্দেশ দিয়েছে।

এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নাকি অন্য কোনো হামলার অংশ—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিয়ংইয়ং। কিম জং উনের এই পদক্ষেপ এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...