মাদুরোকে গ্রেপ্তারে ট্রাম্পকে আন্তর্জাতিক আইনের বার্তা কানাডার

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৫:০০ পিএম
মাদুরোকে গ্রেপ্তারে ট্রাম্পকে আন্তর্জাতিক আইনের বার্তা কানাডার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তাদের বাসভবন থেকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছে কানাডা। ওটাওয়া ওয়াশিংটনের প্রতি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর জোর দাবি জানিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, তারা ভেনেজুয়েলায় সংঘটিত ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করতে ১৫০টিরও বেশি বিমান মোতায়েন করা হয়। এই অভিযানে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। মাদুরোকে বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। রাশিয়া ও ইরানের মতো দেশগুলোর পাশাপাশি এবার কানাডাও এই অভিযানের নিন্দা জানাল। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার বিপুল তেল ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিতেই মাদুরোকে সরানোর ছক কষেছে যুক্তরাষ্ট্র।

ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পের এই অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কলম্বিয়ার বোগোটায় তাদের দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভেনেজুয়েলায় আটকে পড়া কানাডিয়ান নাগরিকদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে তারা। তবে এই অভিযানের মৃতের সংখ্যা বা এর পরিধি সম্পর্কে এখনো হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...