মার্কিন কমান্ডো অভিযানে নিউইয়র্কে আটক মাদুরো, স্ত্রীর খোঁজ নেই
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩ জানুয়ারি শনিবার রাতে কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী পরিচালিত এক বড় পরিসরের অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের একটি আটককেন্দ্রে রাখা হলেও তার স্ত্রীর ঠিকানা এখনো জানা যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই অত্যন্ত জটিল অভিযানটির পরিকল্পনা কয়েক মাস ধরে চলছিল। অভিযানের জন্য মার্কিন এলিট বাহিনী ডেল্টা ফোর্স মাদুরোর নিরাপদ আবাসস্থলের প্রতিকৃতি তৈরি করে বিস্তারিত মহড়া সম্পন্ন করে। ওই সুরক্ষিত বাসভবনে কীভাবে প্রবেশ করবে এবং অভিযান চালাবে, তা বারবার অনুশীলন করা হয়েছিল এই দলটির সদস্যদের।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প এ অভিযানকে ‘দুঃসাহসিক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ডেল্টা ফোর্সসহ মার্কিন বিশেষ বাহিনী মাদুরোর ‘সেফ হাউস’ থেকে তাদের উদ্ধার করে এনেছে। এই অপারেশনের সফলতার মাধ্যমে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ হলো বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন কমান্ডো অভিযানে নিউইয়র্কে আটক মাদুরো, স্ত্রীর খোঁজ নেই
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩ জানুয়ারি শনিবার রাতে কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী পরিচালিত এক বড় পরিসরের অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের একটি আটককেন্দ্রে রাখা হলেও তার স্ত্রীর ঠিকানা এখনো জানা যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই অত্যন্ত জটিল অভিযানটির পরিকল্পনা কয়েক মাস ধরে চলছিল। অভিযানের জন্য মার্কিন এলিট বাহিনী ডেল্টা ফোর্স মাদুরোর নিরাপদ আবাসস্থলের প্রতিকৃতি তৈরি করে বিস্তারিত মহড়া সম্পন্ন করে। ওই সুরক্ষিত বাসভবনে কীভাবে প্রবেশ করবে এবং অভিযান চালাবে, তা বারবার অনুশীলন করা হয়েছিল এই দলটির সদস্যদের।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প এ অভিযানকে ‘দুঃসাহসিক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ডেল্টা ফোর্সসহ মার্কিন বিশেষ বাহিনী মাদুরোর ‘সেফ হাউস’ থেকে তাদের উদ্ধার করে এনেছে। এই অপারেশনের সফলতার মাধ্যমে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ হলো বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…