মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের দাবি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যায়িত করে অবিলম্বে তাদের মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি জোর দাবি জানিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, ওয়াশিংটনের এই পদক্ষেপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মৌলিক নীতির পরিপন্থী।
গত শুক্রবার দিবাগত রাতে কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন, অভিযানের চার দিন আগেই তিনি এর অনুমোদন দিয়েছিলেন। বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

এদিকে, সন্ত্রাসীদের কায়দায় মাদুরোকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এই অভিযান ফেডারেল ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করে তিনি ট্রাম্পকে ফোন করে নিজের বিরোধিতার কথা জানিয়েছেন। চীন মাদুরো দম্পতির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের দাবি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যায়িত করে অবিলম্বে তাদের মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি জোর দাবি জানিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, ওয়াশিংটনের এই পদক্ষেপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মৌলিক নীতির পরিপন্থী।
গত শুক্রবার দিবাগত রাতে কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন, অভিযানের চার দিন আগেই তিনি এর অনুমোদন দিয়েছিলেন। বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

এদিকে, সন্ত্রাসীদের কায়দায় মাদুরোকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এই অভিযান ফেডারেল ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করে তিনি ট্রাম্পকে ফোন করে নিজের বিরোধিতার কথা জানিয়েছেন। চীন মাদুরো দম্পতির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…