মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলায় ফ্রি ইন্টারনেট স্টারলিংকের

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ২:০১ পিএম
মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলায় ফ্রি ইন্টারনেট স্টারলিংকের

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটিতে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিংক। ইলন মাস্কের মালিকাধীন এই স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার সাধারণ মানুষ কোনো খরচ ছাড়াই এই সেবা ব্যবহার করতে পারবেন।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এর আগে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল এবং নিয়মিত ইন্টারনেট ব্ল্যাকআউট ও ধীরগতির সমস্যা দেখা দিত। স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে স্টারলিংকের এমন সিদ্ধান্ত সেখানকার বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার জন্য এক নতুন দিক উন্মোচন করতে পারে।

অন্যদিকে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি আশঙ্কা করেছেন যে, এই অভিযানটি পুরো অঞ্চলে উদ্বেগজনক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে।

জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়েছেন যে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা অপরিহার্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...