বিজ্ঞাপন

মাদুরোর পতনের পর ভেনিজুয়েলার নতুন নেত্রী কঠোর অবস্থানে

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১:৩৩ পিএম
মাদুরোর পতনের পর ভেনিজুয়েলার নতুন নেত্রী কঠোর অবস্থানে

মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার শাসনভার নিলেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। গত শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের নির্দেশে সংবিধানের ২৩৩ ও ২৩৪ ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই ৫৬ বছর বয়সী নেত্রী, যিনি ইতিমধ্যে অর্থ ও তেলমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব নেয়ার পর জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের অধিবেশনে ডেলসি মাদুরো দম্পতির নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং মার্কিন অভিযানকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে জোরালো ভাষায় প্রতিবাদ জানান। দুই দশক ধরে চাভিজমো আন্দোলনের মুখ হিসেবে পরিচিত ডেলসি মাদুরোর অন্যতম আস্থাভাজন ও কট্টরপন্থী নেতা। পূর্বে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ইস্যুতে সরকারের পক্ষে দৃঢ়তার সাথে অবস্থান নিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

তবে তিনি ওয়াশিংটনের সাথে আপস করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার কথা হয়েছে এবং ডেলসি সম্পর্ক উন্নয়নে আগ্রহী। কিন্তু টেলিভিশনে ভাষণে ডেলসি স্পষ্ট করেছেন, মাদুরোই দেশের একমাত্র বৈধ প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার কোনো পথ তিনি দেখছেন না। ফলে কঠোর অবস্থানে থাকা এই নেত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে সারা বিশ্বে তীক্ষ্ণ নজর রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...