মাদুরোকে গ্রেপ্তার: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে জাতিসংঘের উদ্বেগ

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১২:১৬ পিএম
মাদুরোকে গ্রেপ্তার: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে জাতিসংঘের উদ্বেগ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান ও পরবর্তী পদক্ষেপ অঞ্চলটির নিরাপত্তার ওপর উদ্বেগজনক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন এই অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি ভবিষ্যতে একটি বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে। এর আগে শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী বিমানটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবতরণ করে। পরে হেলিকপ্টারে করে তাদের ম্যানহাটনে নিয়ে যাওয়া হয় এবং ডিইএ কার্যালয়ে আইনি প্রক্রিয়া শেষে ব্রুকলিনের কারাগারে পাঠানো হয়।

মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তাদের আটক করা হলেও মাদুরো এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। জাতিসংঘ মহাসচিব এমন পরিস্থিতিতে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সব পক্ষকে নিয়ে সংলাপে বসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...