বিজ্ঞাপন

কুখ্যাত ব্রুকলিন কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১১:৪৬ এএম
কুখ্যাত ব্রুকলিন কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) স্থানান্তর করা হয়েছে। মাদক পাচার এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে এই কারাগারে পাঠানো হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। এর আগে শনিবার ভোরে তাকে একটি সামরিক ঘাঁটিতে নেওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে এই অভিযোগগুলো আগে থেকেই ভিত্তিহীন বলে অস্বীকার করে আসছেন মাদুরো।

নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এই ‘এমডিসি’ হাই-প্রোফাইল বন্দিদের আটক রাখার জন্য বিখ্যাত। এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং পি ডিডির মতো বিখ্যাত ব্যক্তিরা এখানে বন্দি ছিলেন। তবে নোংরা পরিবেশ, চরম সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারটি বন্দিদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত। এমনকি এখানে এক বন্দিকে ছুরিকাঘাত করার পর ২৫ দিন নির্জন সেলে আটকে রাখার মতো অমানবিক ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে। অন্যদিকে, মাদুরোর স্ত্রীকে কোথায় রাখা হয়েছে বা তার বর্তমান অবস্থা কী, সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...